উত্তরদিনাজপুর

একই এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনা, চুরি গেছে দামী জিনিস সহ নগদ ৩০ হাজার টাকা

পরপর দুটি বাড়ির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার উদয়পুর এলাকায়। সোমবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে উদয়পুরের বাসিন্দা জীবেশ দাস ও দেবাশিষ বর্মনের বাড়িতে চোরেরা হানা দেয়। জীবেশ দাসের বাড়ি থেকে মোবাইল সহ ৩০ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ। জীবেশ বাবুর বাড়ির জানলা দিয়ে এই চুড়ির ঘটনা ঘটলেও, দ্বিতীয় চুরির ঘটনায় চরম আতঙ্কিত এলাকাবাসী।
    জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী দেবাশীষ বর্মন কাজের সুত্রে বাইরে যান ক’দিন আগে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা তালা ভেঙে তার বাড়ি থেকে আালমারি নিয়ে চম্পট দেয়। এলাকাবাসীরা সকালে বাড়ির পাশে মাঠের মধ্যে সেই আলমারি দেখতে পায়। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে তদন্তে নামে। একই এলাকায় দুটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
    পুতুল দাস জানান, প্রায় ভোর ৩ টা নাগাদ চুরি হয়েছে। মোবাইল সহ ৩০ হাজার টাকা খোয়া গেছে। তারপর তারা রায়গঞ্জ থানা লিখিত অভিযোগ করে।
    এলাকাবাসী সঞ্জয় কুমার পাণ্ডে জানান, চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশি নিরাপত্তা চাইছে তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0fj6m6bK_PI